মনির মোল্যা, গোপালগঞ্জঃ
বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১ প্রিন্ট
ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি, গ্রেফতার ৪ জন
ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতিকালে ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। চক্রটি ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহাসড়ক থেকে সাধারণ মানুষকে মাইক্রোতে তুলে মারপিট করে মূল্যবান জিনিসিপত্র ছিনিয়ে নিতো। পরে মহাসড়কের সুবিধা জনকস্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ফেলে পালিয়ে যেত। তারা এভাবেই দিনের পর দিন অসংখ্য ডাকাতি করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
গত বুধবার ৩১.০৩.২১ তারিখে, দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ব্রিজ থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো রবগুনা জেলার তালতলী থানার বেতিপাড়া গ্রামের কাদের প্যাদার ছেলে একিন ওরফে সুসন প্যাদা (২৮), বরগুনা জেলার আগাপদ্মা এলাকার দক্ষিণ ডিকেপি রোডের ওয়াজেদ খানের ছেলে জাহাঙ্গীর খান (৪৫) , বরগুনা জেলার তালতলী উপজেলার ঠংপাড়া গ্রামের দেনছের আলী হাওলাদারের ছেলে নূর মোহাম্মদ (২৮) ও বরগুনা জেলার শিয়ালিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম সিকদারের ছেলে মোঃ সেলিম (৩৫)।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মাইক্রোতে তুলে মারপিট করত। তারপর তাদের কাছ থেকে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্নালংকার সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যেত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। দেশের বিভিন্ন মহাসড়কে তারা এ কাজ করে বেড়াত বলেও পুলিশকে জানিয়েছে। ০১.০৪.২০২১
Posted ০৫:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]