শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসসিসি ৬৫ নং ওর্য়াডে আদর্শবাগে পরকীয়ার জেরে স্বামীকে পিটিয়ে আহত

বুধবার, ১০ মে ২০২৩   প্রিন্ট  

ডিএসসিসি ৬৫ নং ওর্য়াডে আদর্শবাগে পরকীয়ার জেরে স্বামীকে পিটিয়ে আহত

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল আলী মোহাম্মদ খান রোডে আদর্শবাগ এলাকায় বাড়ীওয়ালা ফিরোজ আলম হোল্ডিং নং-২৪/৪ ডিএসসিসি ৬৫ নং ওর্য়াড যাএাবাড়ী থানার অন্তর্ভুক্ত পরকীয়ার জেরে স্বামীকে পিটিয়ে আহত করেছে স্ত্রী লুবনা আক্তার শীলা।

দীর্ঘদিন ধরে পরকীয়া করছিলেন স্ত্রী লুবনা আক্তার শীলা (২৫)। বিষয়টি জানতে পেরে সরকারি চাকরি জীবি স্বামী মো. আব্দুল কাদের (৩০) একাধিকবার স্ত্রীকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শশুর সেলিম, বোন জামাই তারেক মিলে আব্দুল কাদের কে মারধোর করেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে সমাজের সকলের কাছে বিচার চান স্বামী আব্দুল কাদের।
আজ বুধবার বিকেল ৫ টার দিকে ভুক্তভোগী আব্দুল কাদের সুবিচার পাওয়ার আশায় গণমাধ্যমকর্মীদের কাছে তাকে মারধরের ঘটনা বিস্তারিত জানান।
লুবনা আক্তার শীলার বাবার বাড়ী
নারায়ণগন্জে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিম গাঁও গ্রামে। গত ২০১৬ সালে তাদের বিবাহ হয়। স্বামী আব্দুল কাদের কৃষি উন্নয়ন কর্পোরেশন খামার বাড়ি ফার্মগেট এ ষ্টোরকিপার হিসেবে চাকরি করেন। বিয়ের পর স্ত্রী লুবনা কে নিয়ে মতিঝিল এজিবি কলনীতে বসবাস করতেন।সেই সময়ে এস.এস সি পাশ স্ত্রীকে লেখা পড়া চালিয়ে যান স্বামী কাদের।

স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় নির্যাতনের শিকার স্বামী আব্দুল কাদের দৈনিক বাংলার নবকন্ঠকে জানান,আমার স্ত্রী লুবনা আক্তার শীলা কে আমি পড়ালেখা করিয়ে সরকারি চাকরি দেই।
সে রাজস্ব বোর্ডের অধীনে ঢাকার কোতোয়ালী থানা জোনের ভ্যাট অফিসে সিপাই পদে চাকরি করেন। সেখানে তার সহকর্মী বায়েজীদ নামক এক ব্যক্তির সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

গত তিনদিন আগে আমি অফিসের কাজে নেত্রকোনা যাই,সে সুযোগে পরকীয়া প্রেমিক বায়েজীদ কে বাসায় এনে বাচ্চাদের অন্য ঘরে আটকে রেখে রাতে গোপন অভিসার করে।
কাদিরের বর্তমান বাসস্থান যাত্রাবাড়ী থানা এলাকার আদর্শবাগ আলী মোহাম্মদ খান রোড হোল্ডিং নং-২৪/৪ ফিরোজ আহমেদের বাড়ি।

বাড়ির মালিক ঘটনাটি তার স্বামী আব্দুল কাদিরকে জানান। তাদের সাড়ে ৫ বছর ও ৩ বছরের দুই সন্তান রয়েছে।
স্ত্রী লুবনা আক্তার শীলা কে এ বিষয়ে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে শশুর সেলিম ও বোন জামাই তারেক কে নিয়ে কাদির কে মেরে আহত করে।এ ঘটনায় ঐ এলাকার স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

Posted ০৯:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]