রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে হরতাল সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

রবিবার, ১৯ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

টঙ্গীতে হরতাল সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

অবৈধ সরকারের পদত্যাগসহ ১ দফা দাবী ও অবৈধ তফসিল বাতিলের দাবীতে দেশব্যাপী সর্বাত্মক হরতাল সফল হওয়ার লক্ষে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে পশ্চিম থানা বিএনপি। শনিবার বিকেলে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে কামারপাড়া সংযোগ সড়কে গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সহ সভাপতি আবুল হাসেমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ৫৫নং ওয়ার্ড বিএনপির সভপতি জহিরুল ইসলাম, বিএনপি নেতা জামাল উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন, আঃ রহমান বাবু, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আ: হান্নান, আহ্বায়ক সদস্য আ: রশিদ সোহেল, গাজী ইসমাইল হোসেন জনি, যুবদল নেতা ছালাউদ্দিন, বিল্লাল, জামাল, আনোয়ার, মনির পাঠান, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম রায়হান, নাইম প্রমুখ।
মিছিল শেষে বিএনপি নেতা আবুল হাসেম বলেন, অবৈধ সরকারের নিলনকশা নির্বাচন আমরা মানিনা। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ নির্বাচন আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ।

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]