অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ প্রিন্ট
খোলা রাস্তায় ইফতারী বিক্রয়ের টাকায়, চলে পঙ্গু স্বামী ও সন্তানের খাবার
মাদারীপুরের কালকিনিতে খোলা রাস্তায় পাখি বেগম(২৫) নামে এক অসহায় গৃহবধুর ইফতারী বিক্রয়ের টাকায় চলে পঙ্গু স্বামী ও সন্তানের খাবার এবং স্বামীর চিকিৎসা। সাহায্যে ও সহযোগীতা কামনা করলেন গৃহবধু পাখি বেগম। সরেজমিন, এলাকাবাসি ও অসহায় পরিবার থেকে জানা যায়,কালকিনি উপজেলার মজিদবাড়ি ভুরঘাটা গ্রামের মোঃ রুবেল হাওলাদার গত দুই বছর পূর্বে সড়ক দূর্ঘটনায় একটি পা হারায় এবং অন্য পা টি মারাত্তক ভাবে ভেঙ্গে যায়। ডাক্তার এখনও তার চিকিৎসা করছে বলে যানা যায়। রুবেলের একটি ছয় বছরের ছেলে সন্তান রয়েছে। সে রকম অর্থ সম্পদ ও জমিজমা না থাকায় বিপাকে পরছেন অসহায় গৃহবধু পাখি বেগম। কোন উপায় আন্ত না পেয়ে, নিজের শালীনতা বজায় রেখে পঙ্গু স্বামী আর অবুঝ সন্তানের মুখে দু মুঠ খাবার তুলে দিতে খোলা রাস্তার উপর ছোট একটি টেঁবিল বসিয়ে রমজানে রোজা দারদের জন্য ইফতারী বিক্রয় করতে দেখা যায়।
এ সময় পাখি বেগম কান্নাজরিত কন্ঠে বলেন, কি আর করব ভাই, এভাবেই চালাচ্ছি সংসার। সরকারি রাস্তার উপরে বসে বেচি, আমারতো ছোট একটা দোকান দেয়ারও চালান নাই। শীতের সময় পিঠা বিক্রয় করছিলাম ভাল চলছিল,এহন রোজায় ইফতারী, লক ডাউনে তা বেশী চলেনা। কিভাবে করমু স্বামীর চিকিৎসা,আর কিভাবে খাওয়ামু ঘরে পড়া পঙ্গু স্বামী আর ছেলেরে। গরীবরে দেহার কেউ থাহেনা,দেহে আল্লাহ। ভাই, সরকার কত লোককে কত কিছু দিছে,আমারে যদি একটু সাহায্য করতো তাহলে পরিবারের সবাকে নিয়ে ভাল ভাবে বেচে থাকতে পারতাম।
Posted ০২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]