সুজন সারোয়ার, স্টাফ রিপোর্টার, টঙ্গী:
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ প্রিন্ট
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আপনারা আমাকে চারবার এমপি নির্বাচিত করেছেন। আমি যখন এমপি হয়েছি তখন আমার বয়স ২৫-২৬। অল্প বয়সে ক্ষমতা পেয়ে আমি খারাপ হইনি। আমি আমার বাবার নীতি আদর্শ নিয়ে কাজ করছি। আগামী ৭ জানুয়ারি সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সোমবার সন্ধ্যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমি কারো মনে কষ্ট দেইনি। অসংখ্য লোককে চাকরি দিয়েছি, কারো কাছ থেকে এক টাকাও ঘুষ খাইনি। তারপরও যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের ৫৬নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আলী আফজাল খান দুলুর সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি মতিউর রহমান বিকম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মনজুর, হুমায়ুন কবীর বাপ্পি, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদা সেলিম লিটন, খোরশেদ আলম, সোহেল মাদবর প্রমুখ।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]