শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

আওয়ামীলীগ অসাম্প্রদায়িকতার রাজনীতি করে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

নরসিংদী জেলা প্রতিনিধি:   |   রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট

আওয়ামীলীগ অসাম্প্রদায়িকতার রাজনীতি করে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল ধর্মের মানুষ মিলেমিশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা মায়ের মুখের ভাষা বাংলার জন্য সকলে একসাথে মিলে আন্দোলন করেছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। বাংলাদেশ আওয়ামীলীগ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান সকলকে একসাথে নিয়ে দেশ ঘটনে কাজ করে যাচ্ছে। সবাই যার যার ধর্ম নির্বিঘেœ আনন্দ সহকাওে পালন করছে। আমরা অসাম্প্রদায়িকতার রাজনীতি করি। শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদী পৌরসভার চন্দনবাড়ী কামিল মাদরাসায় মনোহরদী উপজেলা মাদরাসা সমূহের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। প্রতিটি স্কুলেই নতুন ভবন, কম্পিউটার ল্যাব তৈরী করে দেয়া হয়েছে। মাদরাসা শিক্ষায়ও তার প্রতিফলন ঘটেছে। এখন মাদরাসায়ও বিজ্ঞান সম্মত লেখাপড়া করানো হচ্ছে। সকলেই ডিজিটাল যুগের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হচ্ছে।

চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু রায়হান ভূইঁয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেসীর, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ইশরাত জাহান তামান্নাসহ প্রমুখ।

এর আগে মনোহরদী প্রেসক্লাবের নবগঠিত কমিটি শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মন্ত্রী সাংবাদিকদের লেখনির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নযাত্রা সকলের কাছে তোলে ধরার আহবান জানান। এসময় মনোহরদী প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেন বাবু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1411 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins