বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   প্রিন্ট  

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

​ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সফিকুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​ঘটনার বিবরণে জানা যায়, যাত্রীবাগী বাস “ইলিশ পরিবহন” টোল প্লাজায় টোল দেওয়ার আগে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এরপর বাসটি টোল প্লাজার মোটরসাইকেল লেনে ঢুকে পড়ে এবং একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া দুর্ঘটনায় “ইলিশ পরিবহন”-এর যাত্রী অমিত হাসান আহত হন।

​খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ​নিহত সফিকুল ইসলামের বাড়ি শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকায়। তিনি একটি আর্টিসান প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে তিনি একাই ছিলেন।

Facebook Comments Box

Posted ০৬:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]