রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় যুবদলের মানবাধিকার সম্পাদক নির্বাচিত হওয়ায় অষ্টগ্রামে এডভোকেট মাহবুব আলম আক্তারকে সংবর্ধনা

রবিবার, ২১ জুন ২০২৬   প্রিন্ট  

কেন্দ্রীয় যুবদলের মানবাধিকার সম্পাদক নির্বাচিত হওয়ায় অষ্টগ্রামে এডভোকেট মাহবুব আলম আক্তারকে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জের অষ্টগ্রামের কৃতী সন্তান এডভোকেট মাহবুব আলম আক্তারকে সংবর্ধনা দিয়েছে ১ নম্বর দেওঘর ইউনিয়ন যুবদল।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি অষ্টগ্রাম বাজার ও উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বর প্রদক্ষিণ করে দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওঘর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুব আলম আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহিন, যুগ্ম সম্পাদক মাসুদ রেজা চৌধুরী শিপু, আইন বিষয়ক সম্পাদক সেলিমুল হক ইমন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনা, ভৈরব উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর রাজীব হোসেন তাপস, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস. এম. জাভেদ, বর্তমান আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল এবং সাবেক সদস্য সচিব মাসুদ রানা।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এডভোকেট মাহবুব আলম আক্তারের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া অষ্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তিনি মানবাধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে এডভোকেট মাহবুব আলম আক্তার দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার সুরক্ষায় তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে এডভোকেট মাহবুব আলম আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]