শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ নং বরাকোঠা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ আসাদুল হক গোমস্তা

শুক্রবার, ১৯ জুন ২০২৬   প্রিন্ট  

৬ নং বরাকোঠা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ আসাদুল হক গোমস্তা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৬ নং বরাকোঠা ইউনিয়নের আগামী স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এলাকাজুড়ে আলোচনা চলছে। সাধারণ ভোটারদের মধ্যে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উঠে আসছে মোহাম্মদ আসাদুল হক গোমস্তার নাম।

১৯৯৯ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন তিনি। দীর্ঘ ২৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ডে ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয়দের দাবি, বিগত সময়ে রাজনৈতিক কারণে তিনি নানা হয়রানি, মিথ্যা মামলা এবং শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতির শিকার হলেও দলের নেতাকর্মীদের পাশে ছিলেন এবং কখনও আদর্শ থেকে সরে যাননি।

বর্তমানে তিনি জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ আসাদুল হক গোমস্তার ভাষায়, “রাজনীতি আমার পেশা নয়, আমি রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। মানুষের সেবা ও সমাজের উন্নয়নই আমার মূল লক্ষ্য।”

তিনি আশা প্রকাশ করেন, দল আগামী স্থানীয় সরকার নির্বাচনে ৬ নং বরাকোঠা ইউনিয়ন থেকে তাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের সুযোগ দেবে।

এলাকাবাসীর প্রত্যাশা, যোগ্যতা, ত্যাগ ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মূল্যায়ন করে দল তাকে বিবেচনা করবে এবং তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

Posted ০৭:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]