শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বুধবার, ১০ জুন ২০২৬ প্রিন্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদায়) এস এম জিয়াউদ্দিন হায়দার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দীতে অবস্থিত জেএমআই ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন। বুধবার সকালে তিনি এই শিল্পকারখানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান ও জেএমআই কর্তৃপক্ষের সাথে নিয়ে তিনি ইন্ডাস্ট্রির সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম উপস্থিত ছিলেন। এছাড়া মুন্সীগঞ্জের ডিডিএলজি মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গজারিয়ার এসি ল্যান্ড ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১১:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]