শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ০২টি অবৈধ বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও একটি প্রাইভেট কার’সহ ২ জনকে গ্রেফতার করেছে

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   প্রিন্ট  

রাজশাহীর গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ০২টি অবৈধ বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও একটি প্রাইভেট কার’সহ ২ জনকে গ্রেফতার করেছে

০২ জুন ২০২৬ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ি হাট চেকপোষ্টের সম্মুখ হতে বিকাল ০৩:৪৫ ঘটিকায় ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল, ০৪ টি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলিসহ ২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্ত’দ্বয়ের নাম ১। মোঃ দোলাল ইসলাম ওরফে দুলাল (৩৬), ২। মোসাঃ সানজিদা আকতার শিমু (১৮)। মোঃ দোলাল ইসলাম ওরফে দুলাল কুষ্টিয়া জেলার সদর থানার বটতৈল গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শেখের পুত্র এবং মোসাঃ সানজিদা আকতার শিমু কুষ্টিয়া জেলার সদর থানার একই গ্রামের মোঃ রিয়াজের স্ত্রী।
তথ্য সূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমান সঙ্গীয় ফোর্স-সহ ০২ জুন ২০২৬ খ্রি. বেলা ০২:০০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন রাজাবাড়ি হাট চেকপোষ্ট ডিউটিতে নিয়োজিত ছিল।
তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার কাঁনসাট হতে দুইজন ব্যক্তি ঢাকা মেট্রো-গ-১৯-১৫১৭ প্রাইভেট কারযোগে ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল, ০৪ টি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী শহরের দিকে যাচ্ছে।উক্ত সংবাদের ভিত্তিতে জনাব মীর্জা মোঃ আব্দুস ছালাম, সহকারী পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল, রাজশাহীর নেতৃত্বে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমান ও এস আই মাহবুবর রহমান সহ সঙ্গীয় ফোর্স ০২ জুন ২০২৬ বিকাল ০৩:৩০ ঘটিকায় রাজাবাড়ি হাট চেকপোষ্ট ডিউটি করাকালে ঢাকা মেট্রো-গ-১৯-১৫১৭ প্রাইভেট কারটি বিধি মোতাবেক তল্লাশি করেন।বর্ণিত প্রাইভেট কারটি তল্লাশিকালে বিকাল ০৩:৪৫ ঘটিকায় প্রাইভেট কারের ডিকির ভিতর হতে ০২টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন,৫৩ রাউন্ড গুলিসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, অস্ত্র উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]