শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী আরএমপি’র বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও ৫ মাদক কারবারি গ্রেফতার

মঙ্গলবার, ০২ জুন ২০২৬   প্রিন্ট  

রাজশাহী আরএমপি’র বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও ৫ মাদক কারবারি গ্রেফতার

০২/৬/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার রাজশাহী মহানগরীর পবা, দামকুড়া, রাজপাড়া ও মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলো – মতিহার থানার ললিতাহার গ্রামের মো : সাদেক আলীর ছেলে মো : মিঠুন (৩২); দামকুড়া থানার আন্ধারকোঠা মিশন গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে সঞ্জু বিশ্বাস (২৩); একই থানা এলাকার ইষ্টিফান বিশ্বাসের ছেলে পূর্ন ফিলিপ বিশ্বাস (১৯); রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মো : মাসুদ রানার ছেলে মো : শাওন (৩০) এবং মতিহার থানার বামনশিখড় পশ্চিমপাড়া গ্রামের মো : আ : আজিজের ছেলে মো : মিন্টু হোসেন (৩৮)।

ইহা ছাড়াও গত ০১ জুন ২০২৬ তারিখ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে পবা থানার সারাংপুর এলাকা থেকে মিঠুনকে, রাত সাড়ে ১২ টার দিকে দামকুড়া থানার আন্ধারকোঠা মিশন এলাকা হতে সঞ্জু ও ফিলিপকে, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকা থেকে শাওনকে এবং রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে মতিহার থানার বামনশিখড় পশ্চিমপাড়া এলাকা থেকে মিন্টুকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মিঠুন, সঞ্জু ও ফিলিপের নিকট থেকে মোট ১ কেজি ২০ গ্রাম গাঁজা এবং শাওন ও মিন্টুর নিকট থেকে মোট ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তথ্য সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি সঞ্জুর বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং শাওনের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও রাজশাহীর বিজ্ঞ সিএমএম আদালতে ১টি পেনাল কোড আইনের মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]