এম.আর. ওয়াসিম, ভৈরব প্রতিনিধি:
শনিবার, ২৩ মে ২০২৬ প্রিন্ট
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, বাল্টিমোর কাউন্টি থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন ভৈরবের কৃতি সন্তান ড. আজিম খান। তার এই গৌরবময় অর্জনে ভৈরবে তার বাবা আবদুল মন্নান খান ও মা-কে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকালে পৌর শহরের ভৈরবপুরে নিজ বাসভবনে ‘রসুলপুর খান বাড়ি’র উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. আজিম খান ছাত্রজীবন থেকেই অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছিলেন। তার পরিবারের অক্লান্ত পরিশ্রম এবং নিজের মেধা ও নিষ্ঠার সমন্বয়ে তিনি আজ আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছেন। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে তার এই পিএইচডি ডিগ্রি অর্জন কেবল তার পরিবারের জন্য নয়, বরং ভৈরব তথা পুরো বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বক্তারা তার উত্তরোত্তর সাফল্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
রসুলপুর খান বাড়ির আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন কিশোরগঞ্জ জেলার সভাপতি হাজি মো. মুসা খান, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেকবর খান, সাবেক সহকারী শিক্ষক ওমর ফারুক, সাদেকপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন মিলন, আবদুল আহাদ খান ও আইয়ুব খান প্রমুখ।
Posted ১১:১৫ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]