শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে ঈদযাত্রা নির্বিঘ্নে ইটাখোলা মোড়ে মোবাইল কোর্ট অভিযান

শনিবার, ২৩ মে ২০২৬   প্রিন্ট  

শিবপুরে ঈদযাত্রা নির্বিঘ্নে ইটাখোলা মোড়ে মোবাইল কোর্ট অভিযান

শিবপুর উপজেলার ঢাকা-সিলেট হাইওয়ের ইটাখোলা মোড়ে ২২মে শুক্রবার বিকেলে আসন্ন ঈদ-উল-আযহায় ঘরমুখো যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ, শিবপুর মডেল থানা এবং সাসেক প্রকল্পের সংশ্লিষ্টদের নিয়ে শিবপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ আবদুর রহীম এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ সময়,সিলেট হতে ঢাকা অভিমুখী রাস্তার ধারে অবৈধভাবে বসা সকল দোকান সরিয়ে দেওয়া হয় এবং তাদের সাময়িকভাবে পূনবার্সনের জন্য সড়কের একটি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সিলেট-ঢাকা অভিমূখী রাস্তার ধারে অননুমোদিত বিআরটিসি, রয়্যাল ও নীলাচল পরিবহনের টিকেট কাউন্টার স্থানান্তর করে প্রায় ২০০ ফিট দূরে নিয়ে যাওয়া হয়। এতে সিলেট-ঢাকা অভিমূখী যানবাহনের ট্র্যাফিক জ্যাম থাকবেনা।

ঢাকা-সিলেট অভিমূখী রাস্তার পাশের যাত্রীসেবা বাসের কাউন্টার সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যত্রতত্র যাত্রী উঠানামা না করে সে জন্য সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। হাইওয়ে থানার ওসিকে রাস্তার ধারে অবৈধভাবে যাতে দোকান না বসে সেজন্য নিয়মিত মনিটরিং করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় দুটি ট্র্যাক উল্টা পথে চলাচল করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ তে ০২ টি মামলায় ২৫০০,টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

Posted ১২:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]