শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   প্রিন্ট  

ভৈরবে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়ন ১নং ওয়ার্ডের আগানগর কর্তী বাড়ির সামাদ মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে উপজেলার আগানগরে একটি নির্মাণাধীন দুতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মোঃ মোমেনুল (২৫)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার শিমুলবাড়ী গ্রামের মোঃ নরুল হোসেনের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সৌদি প্রবাসী দেলু মিয়ার নির্মাণাধীন দুতলা ভবনে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কাজের একপর্যায়ে জানালার পাশে ব্যবহৃত মাছা নামানোর সময় রশি আনতে গিয়ে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া এসটি লাইনের সার্ভিস তারে স্পর্শ লাগে। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোমেনুল।
ঘটনার সময় তার সঙ্গে আরও কাজ করছিলেন প্রতিবেশী সোহেল রানা (১৭), পিতা- ইকরামুল হোসেন এবং রোকন (১৯), পিতা- রফিকুল ইসলাম। এছাড়াও নিহতের আপন চাচাতো ভাই মোঃ জেলাল (২৬), পিতা- নমির উদ্দিনসহ আরও কয়েকজন শ্রমিক সেখানে উপস্থিত ছিলেন।
খবর পেয়ে ভৈরব থানার এসআই মোমেনুল হক ঘটনাস্থলে গিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, বিশেষ করে বিদ্যুতের লাইনের আশপাশে কাজ করার সময় অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তারা।

Facebook Comments Box

Posted ০৯:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]