রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. কাউছারের বিদায় সংবর্ধনা

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   প্রিন্ট  

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. কাউছারের বিদায় সংবর্ধনা

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য এবং সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু কাউছার সুমনের বদলিজনিত কারণে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২১ মে বৃহস্পতিবার বিদ্যালয়ে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জে আর এফ) নরসিংদী জেলা শাখার সাবেক কো-অর্ডিনেটর ডা. নূরুল্লাহ আল মাসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম হিমেল, এবং ড্যাব নরসিংদী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রাকিবুল হাসান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক নরসিংদীর নবকণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ও দৈনিক বাংলার নবকণ্ঠের বিশেষ প্রতিনিধি শান্ত বণিক, আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল এবং ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সভায় বক্তারা বিদায়ী অতিথি ডা. মোঃ আবু কাউছার সুমনের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই বিদ্যালয়ের উন্নয়নে তার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও প্রীতি উপহার প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ০৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]