শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে.এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি

রবিবার, ১৭ মে ২০২৬   প্রিন্ট  

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে.এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি

রবিবার ১৭ মে ২০২৬ ইং জামালপুর সদর উপজেলার “অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি এসব কথা বলেন তিনি। এমপি আরো বলেন, কৃষক দেশের অর্থনীতির প্রাণশক্তি। বোরো সংগ্রহ অভিযানের মাধ্যমে কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি সরকারি গুদামে ধান ও চাল বিক্রি করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার সভাপতিত্বে, অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চলতি মৌসমে বোরো সিদ্ধ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা: ১১২৫৪.৪৪০ মে.টন, প্রতি কেজি ক্রয়মূল্য ৪৯ টাকা। বোরো আতপ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা: ৮৮.০০০ মে.টন, ক্রয়মূল্য প্রতি কেজি ৪৮ টাকা। বোরো ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা: ৩৫৫০.০০০ মে.টন, সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ টাকা।

অনুষ্ঠানটি আয়োজন করে সিংহজানী খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়, সিংহজানী এলএসডি গ্রেড-১, জামালপুর। সার্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি, জামালপুর সদর।

Facebook Comments Box

Posted ০৬:২২ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]