শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর সদরের ঢেংগারগড় আজিম উদ্দিন মন্ডল হসপিটাল উদ্বোধন

রবিবার, ১৭ মে ২০২৬   প্রিন্ট  

জামালপুর সদরের ঢেংগারগড় আজিম উদ্দিন মন্ডল হসপিটাল উদ্বোধন

জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ঢেংগারগড় আজিম উদ্দিন মন্ডল হসপিটাল লিঃ। আজ শনিবার ১৬মে দুপুর ১২ টায় এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এড, শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপমন্ত্রী ও জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিঃ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ, এম, ‌‌খোরশেদুল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ ও মন্ডল পরিবারের সন্তান ড. এ আর এম জালাল উদ্দিন জামালী, জামালপুর জেলা সিভিল সার্জন মোহাম্মদ আজিজুল হক, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবীব আদনান, জামালপুর রুদ্র কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক মীর মোহাইমেন ফরিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সহ সভাপতি মোহম্মদ আব্দুল লাহী বাকী, সহ সভাপতি অধ্যাপক মোকছেদুর রহমান হারণ, জেলা মহিলা দলের সভাপতি ও জামালপুর সদর উপজেলা মহিলা দলের সহ সভাপতি সেলিনা বেগম,শরিফপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান হামিদী ।
আরো উপস্থিত ছিলেন নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৮২ ব্যাচের শিক্ষার্থীগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিম উদ্দিন মন্ডল হসপিটাল লিঃ এর চেয়ারম্যান এ,কে,এম তুহিনুর রহমান। শুভেচ্ছান্তে ছিলেন আজিম উদ্দিন মন্ডল হসপিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম মেহেবুব – উর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন শফিকুল ইসলাম কনক, মোহসীনা বর্ষা ।
বক্তারা বলেন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের আজিম উদ্দিন এলাকার একজন বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। গ্রামের মন্ডল পরিবার মানব কল্যাণে এসেছে হসপিটাল নির্মাণ।
সমাজে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে গেছেন। তাঁর সুযোগ্য নাতি একেএম তুহিনুর রহমান, একেএম মেহেবুব উর রহমান গ্রামের অসহায় দরিদ্র মানুষের উন্নত চিকিৎসা দিতেই এ হসপিটাল গড়ে তুলেছেন।
উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ০৬:২১ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]