শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় আইন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওয়ার্কসপ অনুষ্ঠিত

শনিবার, ১৬ মে ২০২৬   প্রিন্ট  

গাইবান্ধায় আইন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওয়ার্কসপ অনুষ্ঠিত

গাইবান্ধায় আইন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী এক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় এই ওয়ার্কসপের আায়োজন করে।

শুক্রবার ১৫ মে সকাল ১০টায় গাইবান্ধার জেলাপ্রশাসকের সভাকক্ষে জেলার বিভিন্ন সরকারী দফতর ,এনজিও ও বেসরকারী সংস্থা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন প্রতিনিধি এই ওয়ার্কসপে অংশ গ্রহন করে। ওয়ার্কসপে সভাপতি ছিলেন,গাইবান্ধার জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। আইনপ্রনয়নে সক্ষমতা বৃদ্ধিও আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি প্রকল্পের পরিচালক (উপসচিব) মোঃ রাজীব হাসানের শুভেচাছা বক্তব্যের মধ্যদিয়ে ওয়ার্কসপ শুরু হয়।

এরপর জিএম আতিকুর রহমান জামালী প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ) পরে সাহিনুর রহমান উপসচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, মিজ মৌসুমীদাস উপসচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ,,রাজিব হাসান উপসচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ,মোঃ জসিমউদ্দিন পুলিশ সুপার গাইবান্ধা, মোঃ আব্দুল হালিম,লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, খালেদা পারভীন উপসচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, মোঃ জিয়াউদ্দিন সিনিয়র সিষ্টেম এনালিষ্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন। জেলাপ্রশাসকও বিজ্ঞ জেলা ম্যজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ওয়ার্ক সপ শেষ হয়।

Facebook Comments Box

Posted ১১:০০ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]