শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার মানবিক কার্যক্রম প্রশংসিত

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   প্রিন্ট  

রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার মানবিক কার্যক্রম প্রশংসিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছে “রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থা”। নির্মাণ শ্রমিক, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সংগঠনের উদ্যোগে নিয়মিত রক্তদান কর্মসূচি, অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মো. রাজা মিয়া বলেন, “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম জানান, সংগঠনটি শুধু নির্মাণ শ্রমিকদের কল্যাণেই নয়, সমাজের সব শ্রেণির মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, “যুব সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি।”

সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত এই সংগঠনটি “রক্ত দিন, জীবন বাঁচান” স্লোগানকে সামনে রেখে তরুণদের স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে। স্থানীয় সচেতন মহল সংগঠনটির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

Posted ০২:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]