মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
বুধবার, ১৩ মে ২০২৬ প্রিন্ট
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এর সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) এটিএম মাঈনুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনা এবং অফিসার ইনচার্জ ও ওসি তদন্তের সার্বিক সহযোগিতায় এস আই রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্সগণ ১৩ মে ২০২৬ ইং তারিখ দূর্গাপুর থানাধীন শ্রীধরপুর গ্রাম সংলগ্ন পাচুবাড়ি বাজার হতে রাত ০১:০৫ ঘটিকায় চুরি হওয়া ১২ লক্ষ টাকাসহ একজন চোরকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার দূর্গাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মাহফুজ আহম্মেদ (৩২)। মোঃ মাহফুজ আহম্মেদ রাজশাহী জেলার দূর্গাপুর থানার গোপিনাথপুর খাঁস খামার গ্রামের মোঃ মাহাবুব রহমানের পুত্র।
তথ্য সূত্রে জানা যায়, অভিযোগকারী মোঃ জাহাঙ্গীর আলম, দূর্গাপুর থানাধীন বখতিয়ারপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক। এর পাশাপাশি তিনি মাছ চাষ করে থাকেন। গত ১২/০৫/২০২৬ খ্রি. দুপুর ১২.৩৫ ঘটিকায় দূর্গাপুর থানাধীন দূর্গাপুর জনতা ব্যাংক শাখা হতে তার নিজ নামীয় হিসাব নাম্বার থেকে ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা উত্তোলন করেন এবং দুপুর ০১.১৫ ঘটিকায় তার নিজ বসতবাড়ীর নিচ তলার গ্যারেজে রক্ষিত প্রাইভেট কারের ভিতর টাকাগুলো রেখে গাড়ীর লক লাগিয়ে বাসার ২য় তলায় প্রবেশ করেন। তখন অভিযোগকারীর বসতবাড়ির বিল্ডিং এর নির্মানাধীন কাজ চলছিল। পরবর্তীতে দুপুর ০২.৪৫ ঘটিকায় অভিযোগকারী ২য় তলা হতে নিচ তলার গ্যারেজে গিয়ে দেখেন প্রাইভেট কারের ভিতর রাখা নগদ ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা যথাস্থানে নাই এবং প্রাইভেট কারের বাম সাইডের দরজার গ্লাস ভাঙ্গা।
এ ঘটনায় মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে দূর্গাপুর থানায় মামলা নং-০৪, তারিখ-১২/০৫/২০২৬ খ্রি., ধারা-৪৪৮/৪২৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে দূর্গাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে; দূর্গাপুর থানাধীন শ্রীধরপুর গ্রাম সংলগ্ন পাচুবাড়ি বাজার হতে আজ ১৩/০৫/২০২৬ খ্রি. রাত ০১:০৫ ঘটিকায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অত:পর গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাহফুজ আহম্মেদকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃত অভিযুক্ত বাদীর টাকা চুরি করার কথা স্বীকার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত অভিযুক্তের দেখানো ও সনাক্তমতে বাদীর বসত বাড়ির সিড়ির নিচে সিমেন্টের বস্তার ভিতর শপিং ব্যাগের মধ্য হতে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলার দূর্গাপুর থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাহফুজ আহম্মেদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তথ্য নিশ্চিত করেন, মোসাঃ সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া, জেলা পুলিশ সুপারের কার্যালয়,রাজশাহী।
Posted ০৫:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]