নবকণ্ঠ ডেস্ক
সোমবার, ১১ মে ২০২৬ প্রিন্ট
নরসিংদীর মনোহরদী বাইপাস সড়কের ঢালাই কাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও এবং সাংবাদিক হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।
স্থানীয় ব্যবসায়ী, মার্কেট মালিক, ঠিকাদার ও উপস্থিত সাংবাদিকরা দাবি করেন, ঢালাই কাজের সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি হয়নি। ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
তাদের ভাষ্য, ভিডিও ধারণকারী ব্যক্তির সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হলেও হামলার কোনো ঘটনা ঘটেনি। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উপস্থিতিতে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান।
জেলা যুবদল নেতৃবৃন্দ সরেজমিনে পরিদর্শন শেষে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের জড়িয়ে প্রচারিত হামলার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
Posted ১০:০০ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]