শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

রবিবার, ১০ মে ২০২৬   প্রিন্ট  

কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

কুষ্টিয়ার মিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেশরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় রবিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শওকত হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস বলেন, এই স্কুলগুলো তৃণমূল পর্যায়ে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের অধীনে কৃষকদের আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষিতে প্রশিক্ষিত করা মূল লক্ষ্য।

এ কর্মসূচির আওতায় হাতে-কলমে প্রশিক্ষণ, নতুন জাতের ফসলের পরিচিতি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক চাষাবাদ শেখানো হচ্ছে। নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন। এ সময়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক মিলন, তাপসী রাবেয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৫:২৩ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]