শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে ইতিবাচক পরিবর্তনে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   প্রিন্ট  

মনোহরদীতে ইতিবাচক পরিবর্তনে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান

মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ মুহাইমিন আল জিহান ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলাজুড়ে প্রশাসনিক কার্যক্রমে এসেছে দৃশ্যমান পরিবর্তন। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে জবাবদিহিতা, দায়িত্ববোধ ও কর্মচাঞ্চল্য। তার আন্তরিকতা, সততা ও মানবিক নেতৃত্বে উপজেলার সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ পাচ্ছেন উন্নত জনসেবার সুফল।

 

দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তিনি সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, এতিম শিশুদের উন্নতমানের খাবার সরবরাহ, দরিদ্র কৃষকদের কৃষি উপকরণ প্রদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেন তার নিত্যদিনের দায়িত্বে পরিণত হয়েছে। জানা যায়, তিনি নিজের বেতনের একটি অংশও ব্যয় করেন হতদরিদ্র মানুষের কল্যাণে।

‘সেবাই ধর্ম, জনসেবাই জনপ্রশাসন’—এই আদর্শকে ধারণ করে তিনি একাধারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন। কর্মব্যস্ত এই কর্মকর্তা সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত দাফতরিক কাজ করেন। প্রয়োজন হলে মধ্যরাত পেরিয়েও তাকে অফিসে দায়িত্ব পালন করতে দেখা যায়।

তিনটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি গরিব, প্রতিবন্ধী, বয়স্ক ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় নিয়মিত কাজ করছেন। মানবিকতা ও জনসেবার এই অনন্য সমন্বয় তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। বিভিন্ন জাতীয় দিবসগুলো জমকালো এবং দৃষ্টিনন্দন করে পালন করার নজির সবার মুখে মুখে। উপজেলাজুড়ে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানেও তার উপস্থিতি চোখে পড়ার মতো।

আইনের শাসন প্রতিষ্ঠায়ও তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধ, কৃত্রিম সংকট তৈরি করে পণ্য মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ ইটভাটা বন্ধ এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন তিনি। ফলে উপজেলায় শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে এসেছে গতিশীলতা।

 

উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তার ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বমহলে। উপজেলা পরিষদের আবাসিক কোয়ার্টার সংস্কার, অডিটোরিয়াম আধুনিকায়ন, পুরোনো ভবনে রং করে নতুন রূপ দেওয়া, মুক্তিযোদ্ধা ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। শিক্ষাক্ষেত্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া, ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্কাউটিং, খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অনেক গরিব ও মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন চালিয়ে নিতে আর্থিক সহায়তাও করছেন এই জনবান্ধব কর্মকর্তা। তার সততা, দক্ষতা ও নেতৃত্বে উপজেলা প্রশাসনের সার্বিক চিত্রে এসেছে ইতিবাচক পরিবর্তন। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেড়েছে সমন্বয় ও দায়িত্ববোধ। ফলে সময়ের সীমাবদ্ধতা উপেক্ষা করেই তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

 

মনোহরদী উপজেলায় বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরে ফিরেছে স্বচ্ছতা ও কর্মগতি। কমেছে জনভোগান্তি, বেড়েছে সেবার মান। একটি আধুনিক ও উন্নত মনোহরদী গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তবে তার এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন অনৈতিক, অযৌক্তিক ও দুর্নীতিবান্ধব কর্মকাণ্ডে সমর্থন না দেওয়ায় একটি চক্র তাকে মনোহরদী থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফারুক হোসেন বলেন, ‘ইউএনও মহোদয় অত্যন্ত সহজ-সরল, সদাহাস্যোজ্জ্বল ও পরিশ্রমী একজন মানুষ। তিনি কখনও অন্যায়কারীকে প্রশ্রয় দেন না। নিঃসন্দেহে তিনি একজন সৎ, নির্লোভ ও নিরহংকার কর্মকর্তা।’

লেবুতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম বলেন, ‘তিনি অত্যন্ত ভদ্র, সৎ ও মানবিক একজন মানুষ। যোগদানের পর থেকেই এলাকাবাসীর মন জয় করেছেন। তিনি শিক্ষাবান্ধব ও শিক্ষানুরাগী কর্মকর্তা হিসেবেও পরিচিত।’

মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আমিনুর রহমান সরকার দোলন বলেন, ‘ইউএনও এমএ মুহাইমিন আল জিহান একজন জনবান্ধব, সৎ ও কর্মঠ ব্যক্তি। সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে তিনি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক এবং নরসিংদী ৪ (মনোহরদী – বেলাব) থেকে নির্বাচিত এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীরমুক্তিযোদ্বা এড.সরদার সাখাওয়াত হোসেন বকুল মহোদয়ের পরামর্শ অনুযায়ী তিনি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। ‘

 

এ বিষয়ে ইউএনও এমএ মুহাইমিন আল জিহান বলেন, ‘সরকারের অর্পিত দায়িত্ব সততা ও বিশ্বস্ততার সঙ্গে পালন করার চেষ্টা করছি। উপজেলার সব দফতরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। ভুলত্রুটি হলে সবাই সহযোগিতা করবেন, আমি তা সংশোধনের চেষ্টা করব। সমাজে কিছু মানুষ গুজব ছড়াবে, কর্মস্পৃহা নষ্ট করতে চাইবে। গুজবে কান না দিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।’

Facebook Comments Box

Posted ০৬:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]