শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ওয়াকফ্ এস্টেটের জমি ২ লাখ ৫১ হাজার টাকার অধিক মূল্যে ইজারা প্রদান

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   প্রিন্ট  

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ওয়াকফ্ এস্টেটের জমি ২ লাখ ৫১ হাজার টাকার অধিক মূল্যে ইজারা প্রদান

রাজশাহী জেলাধীন গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধানে মৃত রহিমা বিবি ওয়াকফ্ এস্টেটের মালিকানাধীন কৃষি জমির উন্মুক্ত নিলাম ডাক ও ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। তথ্য সুত্রে জানা যায়, ০৭ মে, ২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এই নিলাম অনুষ্ঠিত হয়েছে।

ইজারা সুত্রে জানা যায়, সাহাপানিয়া মৌজা, গোদাগাড়ী। ৫.৬০ একর জমি বাংলা ১৪৩৩ সন হতে এক বছরের জন্য, ২,৫১,৬০০ (দুই লক্ষ একান্ন হাজার ছয়শত) টাকা মাত্র। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিস হতে জানা যায়, ​পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং (সিনিয়র সহকারি সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব, শামসুল ইসলামের সভাপতিত্বে এই নিলাম প্রক্রিয়া শুরু হয় এবং সাহাপানিয়া মৌজার মোট ৫.৬০ একর জমিটি বিভিন্ন খণ্ডে আলাদা আলাদা ডাকে উন্মুক্তভাবে উপস্থাপন করা হয়।

​নিলামে অংশগ্রহণের শর্ত হিসেবে প্রত্যেক ডাককারী ১০,০০০ টাকা জামানত জমা দিয়ে অংশ নেন। একাধিক আগ্রহী ইজারা গ্রহীতার স্বতঃস্ফূর্ত প্রতিযোগিতার মাধ্যমে সর্বোচ্চ ডাক নির্ধারিত হয়। ৫.৬০ একর জমির বিপরীতে সর্বমোট ২ লক্ষ ৫১ হাজার ৬০০ টাকা সর্বোচ্চ ডাক হিসেবে গৃহীত হয়।
​নিলাম প্রক্রিয়া শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) জনাব শামসুল ইসলাম বলেন:​”সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে আজকের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকারি নিয়ম মেনে এই ইজারা কার্যক্রম সফল করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।” নিলাম শেষে সর্বোচ্চ ডাক প্রদানকারীদের নিকট থেকে তাৎক্ষণিকভাবে ইজারার সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

Facebook Comments Box

Posted ০৩:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]