মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ প্রিন্ট
রাজশাহীর তানোর থানার ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে। ৬/৫/২০২৬ ইং তারিখ রোজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানা প্রাঙ্গণে ২০২৬ এর ওপেন হাউজ ডে কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী সার্কেল(পুলিশ সুপার) সহকারী পুলিশ সুপার মীর্জা আব্দুস সালাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর সহকারী প্রকৌশলী নাঈমুল। আরো উপস্থিত ছিলেন, তানোর থানার (ওসি তদন্ত) মোয়াজ্জেম, মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীবৃন্দ।
উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তানোর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
উপস্থিত বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং তা সমাধানে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, জনগণের সঙ্গে পুলিশের সমন্বয় ও পারস্পরিক আস্থা বৃদ্ধি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
বক্তারা বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সুসম্পর্ক জোরদারে এ ধরনের ওপেন হাউজ ডে কার্যক্রম অত্যন্ত কার্যকর। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিশেষে তানোর থানার মানবিক, বিচক্ষণ ও গুণী অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ সভাপতির বক্তব্য প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Posted ১২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]