শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইয়ের রাস্তায় বড়ই গাছের কাঁটা দিলো ভাই

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   প্রিন্ট  

ভাইয়ের রাস্তায় বড়ই গাছের কাঁটা দিলো ভাই

রংপুরের পীরগাছা উপজেলায় তাম্বুলপুর ইউনিয়ন রহমতচর ,নামাপাড়া এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে ভাইয়ের রাস্তায় বড়ই গাছের কাঁটা দিলো ভাই। সহোদর দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে চলে আসছিল বিরোধ । এর জেরে ছোট ভাইয়ের বসতবাড়িতে চলাচলের রাস্তায় বড়ই গাছের কাঁটা দেওয়া ও হামলা অভিযোগ উঠেছে বড় ভাই, ভাতিজার বিরুদ্ধে।

এ বিষয়ে নূর ইসলাম অভিযোগে জানান বড়ভাই ও ভাতিজা ভাবি সহ লোকজন নিয়ে লাটশলা থেকে এসে আমার বসতবাড়িতে অতর্কিতে হামলা ও ভাঙচুর চালায়। বাড়ীর বাওবেড়া, দরজা ভাংচুর করে আমার জমি বন্ধক রাখা তিন লক্ষ টাকা বাক্সে ভেঙ্গে নিয়ে যায়, মেয়ের প্রায় ১ ভরি স্বর্ণ অলোংকার নিয়ে যায়। মুলত তারা বাড়িভিটা দখলের করতে চায় বড় ভাই আব্দুস সালাম ও তার ছেলেরা। কিছুদিনে আগে ও বাড়ির উত্তর পাশের গাছ কাটে, বিভিন্ন সময় হুমকী ধামকী দিয়ে যাচ্ছে আমার পরিবার নিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় আছি।

স্থানীয় লোকজন জানান একাধিক বার বসেও হয়নি কোন সমাধান, নূর ইসলামের বাড়িতে যাওয়ার রাস্তা কেটে গাছের কাঁটা দিয়ে রাস্তা বন্ধ করেছে তার বড় ভাই ভাতিজারা, এখন রাত-বিরাতে নূর ইসলামের চলাচলে সমস্যা তারপর এখন বৃষ্টি বাদল,বেশি বৃষ্টি হলে পানি জমা হবে তখন আরো বিপাকে পরবে। আমরা চাই এর সুষ্ঠ সমাধান , তবে যেন কোন নির্দোষ ব্যক্তি যেন হযরানির শিকার না হয়।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালামের ছেলে দেলোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান হামলা ও ভাঙটুরের সম্পূর্ন মিথ্যে বানোয়াট ভীত্তিহীন, আসলে আমার বাবা ও আমাদের বিপদে ফেলার জন্য বার বার হয়রানি করছে। এবিষয়ে পীরগাছা থানার ওসি এ.কে.এম. খন্দকার মুহিব্বুল ইসলাম দৈনিক বাংলার নবকণ্ঠকে বলেন এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]