নিজস্ব প্রতিবেদন
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ প্রিন্ট
মাদারীপুরে সফল যুব উদ্যোগ হিসেবে গড়ে ওঠা এ,বি,এস ডেইরি ফার্ম পরিদর্শন করেছেন উপপরিচালক দেওয়ান ফাতেমা নার্গিস (সংযুক্তি: প্রধান কার্যালয়, ঢাকা)। বুধবার (৬ মে ২০২৬) জেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামে অবস্থিত খামারটি তিনি পরিদর্শন করেন।
পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন—উপপরিচালক উম্মে হাবিবা (অ. দা.), সহকারী পরিচালক আব্দুর রশিদ খান ও মোহাম্মদ আবুল হোসেন, এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন ও শাহাদাত হোসেন।
পরিদর্শনকালে উপপরিচালক ফাতেমা নার্গিস খামারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি গবাদিপশুর স্বাস্থ্য ও পরিচর্যা ব্যবস্থা, দুধ উৎপাদন প্রক্রিয়া এবং খামারের পরিবেশগত দিকগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি খামার কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং খামারের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও মানসম্মত দুধ উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে খামার ব্যবস্থাপনাকে আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপপরিচালক ফাতেমা নার্গিস বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণে ডেইরি খামারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এসব খামারকে আধুনিক ও স্বাস্থ্যসম্মতভাবে পরিচালনার মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং খামারের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]