শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার, ০৫ মে ২০২৬ প্রিন্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের উপজেলা মনিটরিং কমিটির সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফায়েজ উদ্দিনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব ও উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুস সালাম। এ ছাড়া ফিল্ড সুপারভাইজার মো. ইমরান হোসেন এবং সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম নারায়ণগঞ্জের সহকারী প্রকল্প পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী।
সভা শেষে উপজেলার ২৭টি শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম ফায়েজ উদ্দিন বলেন, “নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মন্দির ভিত্তিক কার্যক্রম প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখছে।”
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, মন্দির প্রাঙ্গণে নিয়মিত আয়োজিত ‘মা সমাবেশ’ ব্যবহার করে বিভিন্ন সামাজিক ইস্যুতে জনসচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে মাদক সমস্যা প্রতিরোধ, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও পর্নোগ্রাফির কুফল এবং পরিবেশ রক্ষায় যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিশেষত খালগুলোতে আবর্জনা ফেলা বন্ধে স্থানীয় পর্যায়ে সোচ্চার হওয়ার নির্দেশনা দেন ইউএনও।
সভায় প্রকল্পের কার্যক্রম আরও স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা মনিটরিং কমিটির সদস্যরা মাঠ পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
Posted ১০:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]