মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
সোমবার, ০৪ মে ২০২৬ প্রিন্ট
মাদকের মরণ নেশা থেকে ছেলেকে বাঁচাতে এবং পরিবারের শান্তি ফেরাতে এক কঠিন সিদ্ধান্ত নিলেন জন্মদাতা পিতা। নেশার টাকার জন্য অতিষ্ঠ হয়ে নিজের মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন এবং পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। ছেলের এমন আচরণে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। শেষ পর্যন্ত ছেলেকে সংশোধনের পথ না পেয়ে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন তার পিতা। (৪ মে, ২০২৬ তারিখ রোজ সোমবার ওই পিতা তার ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। আদালত মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং পরিবারের মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে ওই যুবককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোদাগাড়ী উপজেলা শামসুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। একজন পিতা যখন তার নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেন, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা ভয়াবহ। সমাজ থেকে মাদক নির্মূল এবং ওই যুবককে সংশোধনের সুযোগ দিতেই এই কারাদণ্ড প্রদান করা হয়েছে।” সাজা ঘোষণার পরপরই পুলিশ দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে।তিনি জানান এ বিষয়ে সার্বিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং থাকবে।
Posted ০৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]