শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম টিটিসি থেকে জাপানে যাচ্ছেন ৯ প্রশিক্ষণার্থী, স্কলারশিপ পেলেন ৩ জন

সোমবার, ০৪ মে ২০২৬   প্রিন্ট  

কুড়িগ্রাম টিটিসি থেকে জাপানে যাচ্ছেন ৯ প্রশিক্ষণার্থী, স্কলারশিপ পেলেন ৩ জন

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর জাপানি ভাষা প্রশিক্ষণ কোষের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

জানা গেছে, চলতি বছরের জুলাই-ডিসেম্বর সেশনে মোট ২৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৯ জন সরকারিভাবে আইএম কোম্পানির মাধ্যমে জাপানে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া আরও দুইজন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণকালীন স্কলারশিপ পেয়েছেন এবং একজন প্রশিক্ষণার্থী উচ্চতর প্রশিক্ষণের জন্য স্কলারশিপ অর্জন করেছেন।

টিটিসির অধ্যক্ষ আবু সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, “জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের ফলে আমাদের প্রশিক্ষণার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সাফল্য আরও বাড়বে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও বলেন, এই অর্জন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য প্রশিক্ষণার্থীদেরও উদ্বুদ্ধ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ জেলার তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বৈদেশিক কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ০৪:০২ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]