কুষ্টিয়া প্রতিনিধি
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরের পৌর মহাশ্মশানের শবদেহ স্নানের ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামে অবস্থিত পৌর মহাশ্মশানে এ চুরির ঘটনা ঘটে। পরে শনিবার সকালে মন্দির কতৃপক্ষ বিষয়টি জানতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শবদেহ স্নানের ঘরের তালা ভেঙে চিতা সাজানো মোটা ৬পিস লোহার রড এবং একটি জল তোলা মটর চুরি করা হয়। এছাড়া কালী মন্দিরের গ্রিল ভেঙে পিতলের একটি বড় ঘট চুরি হয়।
মিরপুরে পৌর মহাশ্মশানের সভাপতি আনন্দ কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় পৌরসভার সুলতানপুর গ্রামে অবস্থিত মহাশ্মশানের শবদেহ স্নানের ঘরের তালা ভেঙে চিতা সাজানো মোটা ৬পিস লোহার রড, একটি পানি তোলা মটর ও কালী মন্দিরের গ্রিল ভেঙে একটি পিতলের ঘট চুরি হয়েছে। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি। তবে এটি যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবো।
Posted ০২:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]