মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ প্রিন্ট
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে, ২৪ এপ্রিল ২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ০৮:০০ ঘটিকায় রাজশাহী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান এর নির্দেশনায় পুলিশ লাইনস্ মাঠে ‘বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের মাধ্যমে ১ম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
রাজশাহী জেলা পুলিশ সুপার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে সেহেতু পরীক্ষার্থী ও পরীক্ষার্থীদের পরিবারের কোন সদস্য কোনো প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে যেন না পড়েন সে বিষয়ে তিনি সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম ( প্রশাসন ও অর্থ) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ। তথ্য নিশ্চিত করেছেন,মোসাঃ সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়,রাজশাহী।
Posted ০২:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]