দুর্গাপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ প্রিন্ট
রাজশাহীর দুর্গাপুরে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে।
২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীনের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মেহেদী হাসান সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা, সাহানা পারভীন লাবণী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, অ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে বক্তারা বলেন, আমাদের প্রতিদিনের খাবার সুষম হওয়া প্রয়োজন। সুষম খাবার না খেলে শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করবে ও শিশু সঠিকভাবে বড় হবে না ও বুদ্ধি কম হবে, অধিক পুষ্টিজনিত রোগ বা অপুষ্টিজনিত রোগ, রক্তস্বল্পতা দেখা দিবে। ০-৬ মাস বয়স পর্যন্ত শিশুদের জন্য শুধুমাত্র মায়ের দুধই একমাত্র সুষম খাবার। ছেলে শিশু ও মেয়ে শিশুর জন্য একই রকম ও একই পরিমাণ পুষ্টিকর খাবার প্রয়োজন কিশোরী, গর্ভবর্তী ও দুগ্ধ দানকারী মহিলাদের পর্যাপ্ত পুষ্টিমান সম্পন্ন সুষম খাবার নিশ্চিত করতে হবে। বয়স্ক ব্যক্তিদের পর্যাপ্ত পুষ্টিমান সম্পন্ন সুষম খাবার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যকর ও যথার্থ পুষ্টিমানযুক্ত খাবারের জন্য সঠিকভাবে রান্নার পূর্বপ্রস্তুতি, রান্না ও খাদ্য সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করতে হবে। রান্নায় পরিমিত আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে। নিরাপদ খাবার খেতে হবে।প্রতিদিন কমপক্ষে ৮-১০ গ্লাস নিরাপদ পানি পান করতে হবে।
সপ্তাহে ৫দিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম অথবা শারীরিক পরিশ্রম করার পরামর্শ সহ পুষ্টি সপ্তাহের তাৎপর্য বর্ণনা করা হয়।
Posted ০৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]