শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর কাঁকনহাট পৌরসভায় বাঁশ ও বেতের পণ্য তৈরি ও বাজারজাতকরণে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

রাজশাহীর কাঁকনহাট পৌরসভায় বাঁশ ও বেতের পণ্য তৈরি ও বাজারজাতকরণে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

২১/০৪/২০২৬ তারিখ রোজ মঙ্গলবার কাঁকনহাট পৌর অডিটোরিয়ামে কাঁকনহাট পৌরসভার উদ্যোগে রাজশাহীতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ০৩ (তিন) দিন ব্যাপী বাঁশ ও বেতের পণ্য তৈরি ও বাজারজাতকরণে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রশাসক, কাঁকনহাট পৌরসভা, সহকারী কমিশনার (ভূমি) রাজশাহী ও ( সিনিয়র সহকারী সচিব পদোন্নতি প্রাপ্ত)জনাব মোঃ সামসুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন,মো.জিগার হাসরত সদস্য ০৮ ওয়ার্ড, কাঁকন হাট পৌরসভা, উপজেলা সমবায় কর্মকর্তা গোদাগাড়ী, মোঃ আনিসুজ্জামান পৌর নির্বাহী কর্মকর্তা(অ. দা), এবং সহকারী প্রকৌশলী মোঃ আবুল হাসান মোহাম্মদ সাইফুল্লাহ সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাঁকন হাট পৌর প্রশাসক, মোঃ সামসুল ইসলাম বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ও পণ্যের যথাযথ বাজারজাতকরণ ও ব্র‍্যান্ডিংয়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন সভার প্রধান অতিথি ও কাঁকন হাট পৌর প্রশাসক মোঃ সামসুল ইসলাম।
তিনি আরো বলেন, কাঁকন হাট পৌরসভা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি মনে করেন।
পরিশেষে প্রধান অতিথি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তিনি দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাঁকন হাট পৌর প্রশাসক সামসুল ইসলাম বলেন, কাঁকনহাট পৌরসভা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৫:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]