শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে আলোচনায় শীর্ষে হাসনা হেনা হীরা

সোমবার, ২০ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

দিনাজপুরে আলোচনায় শীর্ষে হাসনা হেনা হীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখন সবচেয়ে বেশী আলোচনা সংরক্ষিত নারী আসন নিয়ে। দিনাজপুরে ছাত্র-জনতা মেহনতী মানুষের প্রত্যাশী তারা হাসনা হেনা হীরাকে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দেখতে চায়। তিনি দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, দিনাজপুর সদর পৌরসভার দক্ষিণ বালুবাড়ী ওয়ার্ডের একটি মুসলিম পরিবারে জন্ম। তার বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা। বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত এবং তিনার মা একজন গৃহিনী।

আর তিনার স্বামী আবদুস সাত্তার পাটোয়ারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দপ্তরে সংযুক্ত। এখন বর্তমানে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে উনাকে। এই নেত্রী ছাত্রজীবন থেকেই রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন। এলাকাবাসী ও স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মতে তিনি রাজপথের আন্দোলন সংগ্রামে সম্মুখ সারির যোদ্ধা। এবং সংগঠন পরিচালনায় দক্ষ, বিচক্ষণ একজন নেত্রী। তৃণমূল পর্যায়ে ও সাধারণ মানুষের মধ্যে রয়েছে তার অনেক গ্রহণযোগ্য, হাসনা হেনা হীরা বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়েছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ থেকে।

এই নেত্রী বলেন বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নেতাকর্মীরা আমাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। সুযোগ পেলে আমি তাদের প্রত্যাশা পূরণে কাজ করবো। এই নেত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অবদান রাখতে চাই। পাশাপাশি অসহায় নির্যাতিত নারীদের অধিকার আদায়ে কাজ করতে চাই। আগেও কাজ করেছি ভবিষ্যতেও করে যাব। ইনশাআল্লাহ।

Facebook Comments Box

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]