আব্দুর রহমান মোল্লা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ প্রিন্ট
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জাল নোটসহ সাগর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)। অভিযানে তার হেফাজত থেকে ৮২ হাজার টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের ভাগ্না হিজলতলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন হিসেবে সাগরকে তল্লাশি করলে তার কাছে থাকা বিপুল পরিমাণ জাল নোটগুলো জব্দ করা হয়। ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, যা সাধারণ মানুষের পক্ষে চেনা কঠিন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]