মোঃ আলতাফ হোসেন বাবু ,বিভাগীয় চিফ রাজশাহী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ প্রিন্ট
১৯/০৪/২০২৬ তারিখ রোজ রবিবার কাঁকনহাট পৌর অডিটোরিয়ামে কাঁকনহাট পৌরসভা, রাজশাহীতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ০৩ (তিন) দিন ব্যাপী বাঁশ ও বেতের পণ্য তৈরি ও বাজারজাতকরণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুস সাদাত রত্ন, উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী, রাজশাহী।
সভায় সভাপতিত্ব করেন জনাব মো. শামসুল ইসলাম, প্রশাসক, কাঁকনহাট পৌরসভা ও সহকারী কমিশনার (ভূমি) রাজশাহী এছাড়াও পৌর নির্বাহী কর্মকর্তা(অ. দা), সহকারী প্রকৌশলী মোঃ আবুল হাসান মোহাম্মদ সাইফুল্লাহ সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্ন বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ও পণ্যের যথাযথ বাজারজাতকরণ ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কাঁকন হাট পৌর প্রশাসক সামসুল ইসলাম বলেন কাঁকনহাট পৌরসভা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা বাঁশ ও বেতের বিভিন্ন নান্দনিক ও ব্যবহারযোগ্য পণ্য তৈরির কৌশল এবং এসব পণ্যের বাজারজাতকরণ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
Posted ০৩:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]