আল মাসুদ লিটন, জামালপুর
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ প্রিন্ট
জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (BIRU) উৎসবমুখর পরিবেশে নবীনবরণ, বিদায় সংবর্ধনা এবং স্পোর্টস উইক ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৩ এপ্রিল (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর এ কে এম জাওয়াদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রাস্টিজ বোর্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. উবায়দুল্লাহ, সদস্য মেহেরুন্নেছা বেগম, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ জোবায়দুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. রইস উদ্দিন, ডিরেক্টর অব পাবলিক রিলেশন্স এন্ড ফিন্যান্স মো. গোলাম মওলা প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিক্ষা কার্যক্রম এবং খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়টিকে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার দিকেও সুনজর রাখতে বলেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন এবং স্পোর্টস উইকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে ঘুড়ি উৎসবসহ নানা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি।
Posted ০৫:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]