মহসিন সোহাগ:
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখন সবচেয়ে বেশী আলোচনা সংরক্ষিত নারী আসন নিয়ে। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সুলতানা আহমেদকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী থেকে কেন্দ্র পর্যন্ত অনেকেই। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অনেকেই তার সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করেছেন।
দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে নারীদের অধিকার আদায়, দল ও দেশের স্বার্থে ফ্যাসিস্ট সরকারের সময় সকল প্রোগ্রামের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। আবার দেশের দুর্যোগ মুহুর্তে ত্রাণ ও সামাজিক সহায়তা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। বিশেষ করে দুর্যোগ সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের সংগঠিত করার ক্ষেত্রে তার কার্যক্রম নেতৃত্বে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। দলীয় সূত্র মতে, নারী নেতৃত্বের বিকাশ ও সংসদে কার্যকর ভুমিকা নিশ্চিত করতে তার মতো পরিশ্রমী ও নিবেদিত প্রাণ নেত্রীদের মনোনয়ন দেওয়া সময়ের দাবি। নেতাকর্মীদের বিশ্বাস সুলতানা আহমেদ-কে সংরক্ষিত মহিলা আসনের মনোনীত এমপি হলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। এবং জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও জোরদার হবে।
মাঠ পর্যায়ে, জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও জোরদার হবে। মাঠপর্যায়ে, জাতীয় পর্যায়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তাকে সাধারণ মানুষের প্রত্যাশা ও বাস্তব সমস্যাগুলো গভীরভাবে অনুধাবন করতে সহায়তা করেছে। তাই অনেক নেতাকর্মীর মতে নেতৃত্বের গুনাবলি ও জনসম্পৃক্ততার ভিত্তিতে সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ হতে পারেন একজন যোগ্য ও কার্যকর মহিলা এমপি। এই সুলতানা ছিলেন ফ্যাসিস্ট সরকারের সময় রাজপথের সাহসী লড়াকু সৈনিক।
দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও পরাজিত নেতৃত্বের উজ্জল প্রতিচ্ছবি ও বার বার কারা নির্যাতিতা দল ও আদর্শের প্রতি অবিচল আস্থা ও নিষ্ঠার প্রতিক সুলতানা। মহিলা দলের অনেকের কাছেই তিনি একজন আইডল। জাতীয় রাজনীতির প্রতিটি স্তরে নিজের মেধা, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দলের দুঃসময়ে তিনি ছিলেন আপোষহীন। সংগ্রামের সময় ছিলেন অগ্রসৈনিক এবং উজ্বল উদাহরণ। তাই দলের স্বার্থে, তৃণমূলের প্রত্যাশা এবং নারীর মর্যাদা ও নেতৃত্বের অগ্রযাত্রায় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায়।
Posted ০৩:৪১ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]