শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাঙ্গনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

শিক্ষাঙ্গনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

“মাদককে না বলি, সুন্দর জীবন গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে “শিক্ষাঙ্গনে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান পাটোয়ারী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে সহকারী শিক্ষক পলাশ চন্দ্রের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম, জেলা বিএনপির অন্যতম সদস্য রকিব মন্ডল, নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী লেবু এবং নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আলহাজ্ব আলআমিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলডাঙ্গা ইউনিয়ন জিয়া পরিষদের আহ্বায়ক মোখলেছুর রহমান ও শিক্ষক আব্দুর রাজ্জাক। এছাড়া মাদকবিরোধী বক্তব্য প্রদান করে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার। সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে উত্তরণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উঠতি বয়সের অনেক মেধাবী শিক্ষার্থী মাদকের ভয়াল থাবায় পড়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করছে। তাই মাদক প্রতিরোধ ও নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সন্তানদের এই মরণনেশা থেকে রক্ষা করতে সচেতন থাকতে হবে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিদ্যালয়ের ১২ জন মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]