শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে বিচারাধীন মামলায় জাল ওকালতনামা ও স্টিকার ব্যবহার আদালতে মামলা দায়ের

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

দিনাজপুরে বিচারাধীন মামলায় জাল ওকালতনামা ও স্টিকার ব্যবহার আদালতে মামলা দায়ের

আদালতে চলমান দুটি মামলায় জাল ওকালতনামা ও বাংলাদেশ বার কাউন্সিলের জাল স্টিকার ব্যবহার করার অপরাধে বারের কর্মচারী তহিদুল ইসলাম তৌহিদসহ(৩৮) অজ্ঞাতনামা একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৬ আগস্ট ২০২৬) দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী বাদী হয়ে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত এ মামলাটি দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

বিচারক মালমলাটি এজাহার হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, দিনাজপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সদর-এ বিচারাধীন কোতয়ালী থানার সাধারণ ডাইরী নং-৬৮, তারিখ ০৪/০২/২০২৬, নং মোকাদ্দমায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ব্যবহৃত ওকালতনামা নং-৪৫৩৬, বাংলাদেশ বার কাউন্সিলের সরবরাহকৃত স্টিকার নং ২০৬৩২৬৯২ এবং দিনাজপুর কোতয়ালী থানার মামলায় (যার নং ৩২, তারিখ ১৫/০২/২০২৬, জিআর ১০৯/২০২৬) স্বাক্ষীর স্বাক্ষর জাল করে তা আদালতে ব্যবহার করে। এতে জেলা আইনজীবি সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিলের আর্থিক ক্ষতিসাধন করেছে। ইতোপূর্বেও আসামীর বিরুদ্ধে অনুরুপ একাধিক অভিযোগ রয়েছে মর্মে মামলায় উল্লেখ করা হয়।

মামলায় ৪ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন-জেলা আিনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ আব্দুল হালিম, জেলা জজ আদালতের বিশেষ পিপি এ্যাড. কবির বিন গোলাম চার্লি, জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক মিজানুর রহমান ২ ও জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক তৌহিদা ইয়াসমিন তানিন।

Facebook Comments Box

Posted ০৩:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]