মোঃ আব্দুল আজিজ ইসলাম
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ প্রিন্ট
০৬,০৪,২০২৬ইং কুড়িগ্রাম অলীপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট, ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল বাছিরের কন্যা মোছাঃ ফরিদা বেগম কনাকে প্রতিবেশি বিবাদীগণ মারপিট করে এবং তার বসতবাড়ী ভাংচুর ও মালামালসহ স্বর্ণালংকার লুটপাট করে নিয়েছে। এ ঘটনায় উলিপুর থানায় মোছাঃ ফরিদা বেগম কনা অভিযোগ দিয়েছেন। বিবাদী- (১) রফিকুল ইসলাম (২) মোছাঃ রোজিনা বেগম শিল্পী (৩) আলিফ হোসেন শাওন (৪) মোছাঃ রেবা বেগম (৫) এবলাছ মিয়া পূর্ব শত্রুতার জের ধরে গত ২০ মার্চ ২০২৬ইং শুক্রবার সন্ধ্যায় বিবাদীগণ পূর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্রসহ বাদী মোছাঃ ফরিদা বেগম কনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে রক্তাত্ব জখম করে।
বিবাদীগণ এসময় বাদী মোছাঃ ফরিদা বেগম কনার বসতবাড়ী ভাংচুর সহ মালামাল লুটপাট ও স্বর্ণালংকার চুরি করে নেয়। বাদী আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে বিবাদীরা পালিয়ে যায় এবং পরবর্তীতে বিষয়গুলি স্থানীয়ভাবে মিমাংসার কথা হলেও কোন ধরনের ব্যবস্থা না হওয়ায় বাদী মোছাঃ ফরিদা বেগম কনা থানায় অভিযোগ দেন।
Posted ০৪:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]