শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সানাগাজীতে রাজনৈতিক মতবিরোধের কারণে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

সানাগাজীতে রাজনৈতিক মতবিরোধের কারণে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরছান্দিয়া ৯ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক মতবিরোধের জেরে এক ব্যাক্তির বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, হাজী আব্দুল রশিদের বাড়ির মরহুম মুকছুদের রহমানের ছেলে ইলিয়াছ মাসুদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের কারণে প্রতিপক্ষের হুমকির মুখে ছিলেন। গত বছরের ৬ আগস্ট ও ১৯ আগস্ট দুই দফায় তাকে শারীরিকভাবে হামলার শিকার হতে হয়। এ ঘটনায় প্রশাসনের শরণাপন্ন হলেও কাঙ্খিত সহযোগিতা না পেয়ে তিনি পরবর্তীতে দেশ
ত্যাগ করেন।
পরিবারের অভিযোগ, গত ১৫ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে ১০/১২ জনের একটি দল ইলিয়াছ মাসুদের বসতঘরে ঢুকে পড়ে। এ সময় তারা ইলিয়াছ মাসুদের খোঁজ জানতে চাইলে তার মা জানান, তিনি দেশে নেই। এতে
ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকে গালিগালাজ করে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, এতে তিনি আহত হন। এরপর হামলাকারীরা ঘরের ভেতরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়। তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এক প্রতিবেশী আহত নারীকে চিকিৎসকের কাছে নিয়ে যান।
গ্রামবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। ইলিয়াছ মাসুদের মা জানান, নিরাপত্তার কারণে তিনি হামলাকারীদের কারো নাম প্রকাশ করতে চাননি। তবে তিনি দাবি করেন, এতে প্রভাবশালী কিছু রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে, যারা পূর্বেও তার ছেলের ওপর হামলা চালিয়েছিল। ঐ বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য জানা যায়নি। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box

Posted ১২:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]