নিজস্ব প্রতিবেদক :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬ প্রিন্ট
দখল-দূষণে মৃতপ্রায় খাল—সেই চিত্র বদলাতে গাজীপুরে শুরু হলো বড় উদ্যোগ। ৩১মার্চ মঙ্গলবার দুপুর ১২ টায় নগরীর গুরুত্বপূর্ণ চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। সরকারের বিশেষ নির্দেশনায় নেওয়া এই কর্মসূচিকে নগরবাসীর জন্য ‘স্বস্তির বার্তা’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনের সময় প্রশাসক নিজেই খনন কাজের সূচনা করে জানান, গাজীপুর মহানগরে থাকা ১৯টি খাল পর্যায়ক্রমে পুনরুদ্ধার করা হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রতিটি খালে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “চিলাই খাল প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এবং নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি পুনরুদ্ধার করা গেলে পুরো শহরের জলাবদ্ধতা সমস্যার বড় অংশ কমে যাবে।”প্রশাসনের দাবি, আগামী ছয় মাসের মধ্যেই খালটিকে দৃষ্টিনন্দন রূপে গড়ে তোলা হবে। খালের দুই পাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, ফুল ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
একই সঙ্গে আশপাশের কলকারখানার অপরিশোধিত বর্জ্য খালে ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জি; সুদীপ বসাক, উপ—সহকারী প্রকৌশলী মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।
Posted ০৩:০৭ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]