আব্দুর রহমান মোল্লা:
বুধবার, ০১ এপ্রিল ২০২৬ প্রিন্ট
রাজধানী ঢাকায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন আসিয়া নামে এক নারী। কোনো স্বজনের খোঁজ না পেয়ে বর্তমানে তিনি পথেই জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
জানা যায়, আসিয়ার কোনো ছেলে সন্তান নেই এবং জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি আজ সম্পূর্ণ একা। কোন উপায় না পেয়ে রাজধানীর শিক্ষা ভবনের উল্টো দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুঁড়েঘরের পাশে রাস্তার ধারে একটি কাপড় বিছিয়ে বসে থাকেন তিনি। পথচারীদের দেওয়া দুই-এক টাকা দিয়েই কোনোভাবে চলছে তার দিন।
আসিয়া জানান, তার বাড়ি মাদারীপুর জেলায়। তিনি শিক্ষিত হলেও জীবনের কঠিন পরিস্থিতিতে পড়ে আজ পথে নামতে বাধ্য হয়েছেন। নিজের জীবনের কষ্টের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তাকে ওই এলাকায় বসে থাকতে দেখা যাচ্ছে। তবে তার কোনো স্বজন এখনো খোঁজ নিতে আসেননি।
এ বিষয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। পাশাপাশি, যদি তার কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি এই প্রতিবেদন দেখে থাকেন, তাহলে আসিয়াকে দ্রুত খুঁজে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]