শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
রবিবার, ০৬ জুলাই ২০২৫ প্রিন্ট
আজ ৬ জুলাই (রবিবার) বিকাল ৪টায় রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ চত্বরে জাতীয়তাবাদী কৃষিবিদ পরিষদের উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক হৃদয়ছোঁয়া বৃক্ষরোপণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের নামে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন দেশবরেণ্য কৃষিবিদগণ এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, জুলাই বিপ্লব আমাদের গর্বের ইতিহাস। এই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের স্মরণে বৃক্ষরোপণ একটি সুন্দর ও সচেতন প্রয়াস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, কৃষিবিদ শাহ মুনিরুর রহমান, যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, কৃষিবিদ শাহাদত হোসেন চঞ্চল, সাবেক ভিপি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, কৃষিবিদ মনজুরুল কাদির, সাবেক ছাত্রনেতা, কৃষিবিদ এমদাদুল হক দুলু, সাবেক সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল (শেকৃবি), কৃষিবিদ শাহাদত হোসেন শোভন, কৃষিবিদ আমানুল্লাহ, কৃষিবিদ আশরাফুল ইসলাম, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, সাবেক ছাত্রদল নেতা, কৃষিবিদ নোবেল, সাবেক ছাত্রদল নেতা, কৃষিবিদ নবীন, কৃষিবিদ সাজ্জাদ,
কৃষিবিদ মাসুম, কৃষিবিদ মকবুল হোসেন, কৃষিবিদ নাহিদ,
কৃষিবিদ শাহজালাল, কৃষিবিদ রাজিবসহ জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী সর্বস্তরের কৃষিবিদগণ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় কমিটি। তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা শহীদদের স্মরণ করার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও তুলে ধরতে চেয়েছি।
জাতীয়তাবাদী কৃষিবিদ পরিষদের এই মানবিক উদ্যোগকে ঘিরে উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Posted ০৬:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]