অনলাইন ডেস্ক
সোমবার, ২৩ জুন ২০২৫ প্রিন্ট
তুমি যখন নেই
শাহনাজ শোভা
তুমি যখন হাত ছেড়ে দিলে
ভেবেছিলে নি:স্ব হয়ে যাবো
অথচ দেখ,তুমি ছাড়াও আমার ভুবন কত আলোকিত!
তুমি ভেবেই নিয়েছিলে!
আমি শ্রুতস্বিনীতে তলিয়ে যাবো।
কিন্তু! প্রকৃতির কোনো এক তরীতে
আমার ঠাঁই হলো।
আজ আমার চারপাশ কত সজ্জিত।
তুমি ভাবোনি!
আমার বলয় তৈরি হবে।
আজ আমার সব আছে
শুই নেই তুমি।
আক্ষেপও নেই।
আজ আর আমি ষোড়শী নই
আমি এক পরিণত নারী
স্রোতস্বিনী ।
Posted ১২:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]