সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির,কমিটি গঠন সভাপতি সোহেল,সাধারণ সম্পাদক,সেলিম

বুধবার, ২২ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির,কমিটি গঠন সভাপতি সোহেল,সাধারণ সম্পাদক,সেলিম

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি গাজীপুর জেলা ইউনিট কমিটি গঠন, সভাপতি সোহেল আহমেদ (সুফল) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আকন্দ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, গাজীপুর জেলা ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০১৬) জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, গাজীপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কারিগরি খাদ্য পরিদর্শক সোহেল আহমেদ (সুফল)।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জের ওসিএলএসডি জনাব তোফায়েল আহমেদ, কমিটি ঘোষণা করেন শ্রীপুর উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব কামাল উদ্দিন সরকার।

সভায়,উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভাপতি সোহেল আহমেদ সভা পরিচালনার জন্য মোহাম্মদ সেলিম আকন্দকে অনুরোধ জানান। পরে উপস্থিত সদস্যদের মধ্যে জেলা ইউনিট কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছর মেয়াদের (২০২৬-২০২৯) জন্য গাজীপুর জেলা ইউনিট কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপদেষ্টা পরিষদে রয়েছেন: জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, নাজমুল হক ভূঞা, মোহাম্মদ তোফায়েল আহমেদ ও মিলন মিয়া। তারা প্রত্যেকে গাজীপুর জেলার বিভিন্ন এলএসডি ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। নবগঠিত কমিটির নেতৃত্বে: সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল আহমেদ (সুফল) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম আকন্দ। সহ-সভাপতি সুমন কুমার মিত্র ও তাহমিনা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ ইকবাল হোসাইন, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

সদস্যবৃন্দের মধ্যে রয়েছেন: মোঃ মিজানুর রহমান, জসিম উদ্দিন, মোঃ জুয়েল মুখা, সুলতানা রাজিয়া, মোঃ নওশাদ আলী, মোঃ নাজিম উদ্দিন, পরিমল চন্দ্র বর্মণ ও আরেফিনা ফেরদৌসী (দিবা)। সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি গাজীপুর জেলায় খাদ্য ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ০১:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]