অনলাইন ডেস্ক
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ প্রিন্ট
ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে বর্তমান জেলা প্রশাসককে সরিয়ে নতুন একজনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনে (স্মারক নং: ০৫.০০.০০০০.১৩৯.১১.০০১.২৩-১৮৮) জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত উপ-সচিব মিস ফরিদা খানম (১৫৭১০)-কে ঢাকার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সময়ে জারি করা অপর একটি প্রজ্ঞাপনে (স্মারক নং: ০৫.০০.০০০০.১৩৯.০০.০০২.২৩-৩০৪) ঢাকার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: রেজাউল করিম (১৬০৫০)-কে বদলি করা হয়েছে। তাকে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো: ইসমাইল হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ঢাকা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট হওয়ায় এই রদবদলকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা খানম খুব শীঘ্রই তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।
Posted ০৪:৩০ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]